পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

খাগড়াছড়ি প্রতিনিধি: 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্স ফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ  ( পার্টনার)  এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়। 

২৯ এপ্রিল (মঙ্গলবার) দিনব্যাপি উপজেলা  অডিটোরিয়ামে কৃষি  সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  মোঃ বাছিরুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মোঃ বাছিরুল আলম বলেন,  আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ প্রযুক্তি সম্প্রসারন। ফল ও সব্জির  জন্য উত্তম  কৃষি চর্চার ধাপ সমুহ প্রণয়ন ও বাস্তবায়ন, বীজ সংরক্ষণ,  ক্ষতিকর  পোকা ও উপকারী পোকা সম্পর্কে  সঠিক ধারনা প্রদান করাই এই প্রকল্পের উদ্দেশ্য।  কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করন। ফসলের নিবিড়তা এবং বৃদ্ধি ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণের ফলে কৃষিতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে পাহাড়ের  কৃষক কৃষাণী উপকৃত হবেন।

কৃষক কিষাণীদের মধ্যে  সত্যধন পাড়ার পাটর্নার ফিল্ড স্কুলের সভাপতি  মিহির লাল চাকমা, অবনী পাড়ার সম্পাদক দীপ জ্যোতি দেওয়ান, বিভাষ চাকমা, রসুল পুরের আনোয়ার হোসেন, মিজ উদৃতি চাকমা, হেম রঞ্জন চাকমা বক্তব্য  রাখেন। 

এ সময় কৃষক কিষাণীগন বলেন, পার্টনার ফিল্ড স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধির বিষয় ও  নিরাপদ খাদ্য উৎপাদন  সম্পর্কে অবগত হয়েছি। এছাড়াও বীজ সংরক্ষণ,  ক্ষতিকর  পোকা ও উপকারী পোকা সম্পর্কে  ধারনা, চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি। ফলে কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি করে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি।  এতে ১৮ টি স্কুলে ২৫ জন করে  কৃষক কৃষাণী  অংশ গ্রহন করি।

অন্যান্যদের মধ্যে  উপজেলা খাদ্য কর্মকর্তা  মো. কফিল উদ্দিন,  কৃষি  সম্প্রসারন কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ  এর সভাপতি  মো. জাকির হোসেন,  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক  মো. ইউসুফ আলী,  ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,  আনন্দ জয় চাকমা,  ভুমিধর রোয়াজা,  উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,   জামায়াতে  ইসলামী বাংলাদেশ  এর সাধারণ  সম্পাদক  হাফেজ নুরুজ্জামান, সহকারী সমবায় অফিসার আইচ্যুক ত্রিপুরা,  রিপোর্টার্স ইউনিটির  সভাপতি  মোহাম্মদ রাশেদুজ্জামান অলি,  পানছড়ি  প্রেস ক্লাবের সভাপতি  মনিরুল ইসলাম মাহিম সহ ৫টি  ইউনিয়নের মাঠ পর্যায়ের  ১৮ টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের নেতৃ স্থানীয় কৃষক কৃষানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদে...