আবদুল আলী, গুইমারা:
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই শ্লোগানে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ’বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে।
১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি দলীয় অফিস থেকে শুরুহয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীসহ চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বাঙ্গালীর শতবর্ষের ঐতিহ্যের সাথে চাকমা, মারমা এবং ত্রিপুরাদের বিজু, সাংগ্রাই, বৈসু উৎসব পাহাড়ে তৈরী করেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। পাহাড় যেনো সেঁজেছে উৎসবের সাজে।শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের লোকজন অনুভূতি ব্যক্ত করে বলেন, অতিতে কখনো নির্ভয়ে,খোলামনে এত উৎফুল্ল আর আনন্দ নিয়ে পাহাড়ের মানুষ বাংলা নববর্ষ উৎযাপন করতে পারেনি।এবছর যেভাবে করতে পেরেছে।

0 মন্তব্যসমূহ