![]() |
| ফাইল ছবি- ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা |
খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ১০ নভেম্বর, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার সীমান্ত সংলগ্ন ভারতবর্ষ পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। এতে কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার দেয়া এক বিবৃতিতে সংগঠক মিটন চাকমা নিহতের কথা নিশ্চিত করেন।
ইউপিডিএফের কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগ সম্পাদক নিরন চাকমা জানান, রবিবার দুপুর ১২টার সময় খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন। তিনি একই জেলার দিঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। আজ মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর দিনে এ হামলা অত্যন্ত ন্যাক্কার জনক ও কাপুরুষোচিত। এ হামলার মাধ্যমে তারা নিজেদেরকে আবার খুনি বাহিনী হিসেবে প্রমাণ করলো। আমরা এ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, দুর্গম এলাকায় গোলাগুলি হয়েছে কিনা তা আমার জানা নাই। এখন পর্যন্ত কোন হতাহতের খবর কারো মাধ্যমে পাই নাই। খবর পেলে ব্যবস্থা নিবো।

0 মন্তব্যসমূহ