পানছড়ি প্রতিনিধিঃ
সম্প্রতি ভারী বর্ষনের ফলে পানছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৬ আগস্ট সোমবার দুপুরে পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রসাসক ( রাজস্ব) খাগড়াছড়ি উপস্থিত থেকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সামগ্রী (চাউল) পানছড়ির লোগাং , চেঙ্গী , মধু মঙ্গল পাড়ার ১৫০ পরিবারের মাঝে বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা , ইউপি সদস্যগন সহ ভুক্ত ভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ