পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

৯ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে এক র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মেঘবিন্দু চাকমা। এতে  প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার, মৌমিতা দাস উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি  উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ বলেন, "দুর্নীতি আমাদের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর ক্ষতি করে। এই দিবসটি আমাদের জন্য আত্ম বিশ্লেষণের সুযোগ। সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অন্যান্য বক্তারা দুর্নীতির কুফল, প্রতিরোধের উপায় .জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরে বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারব।" 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কমর্কর্তা মনিকা বড়ুয়া, উপজেলা সমবায়  কর্মকর্তা সংগীতা ভৌমিক ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিশু দেওয়ান,  নারী সংগঠনের নেতৃবৃন্ধ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ৯ ডিসেম্বর পালিত হয়। পানছড়ি উপজেলায় আয়োজিত এ কর্মসূচি দিবসটির তাৎপর্য এবং দুর্নীতি প্রতিরোধে জনগণের ভূমিকা নতুন ভাবে তুলে ধরেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...