গুইমারাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

 


আবদুল আলী, গুইমারা:

খাগড়াছড়ির গুইমারাতে আওয়ামীলী ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। দেশব্যাপী অপারেশ ডেভিল হান্ট অভিযান ঘোষণার পর পরই অভিযান চালিয়ে যাচ্ছে গুইমারা থানা পুলিশ।

১৩ ফেব্রুয়ারী রাতে ও দুপুরে  গুইমারা থানাধীন সিন্দুকছড়ি  মুসলিম পাড়া থেকে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী( ৬০) ও হাফছড়ি ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি জসিম উদ্দিন প্রকাশ হৃদয়(২২) কে  গ্রেফতার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আটকের বিষয়েটি নিশ্চিত করেছেন।  ৫ আগষ্ট পরবর্তী তার নামে ১৯০৩ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরোদ্ধে  মামলা রয়েছে সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে  আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...