মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ১৩ তম থানা ও ৮ম কলেজ শাখার যৌথ সন্মেলন


উত্তম চাকমা, মহালছড়িঃ

"জুম্ম স্বার্থ পরিপন্থী ও পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী , সকল প্রক্রিয়াশীল অপশক্তির বিরুদ্ধে ছাত্র সমাজ  ঐক্যবদ্ধ হোন, এই স্লোগানে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা মুবাছড়ি ইউনিয়নের ধনপতি কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ১৩ তম থানা ও ৮ম কলেজ শাখার যৌথ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

৩০শে জুন (মঙ্গলবার) সকাল ১১টার দিকে জাতীয় পতাকা  ও দলীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে শুরু হয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদে ১৩ তম থানা ও ৮ম কলেজ শাখা'র যৌথ সন্মেলন। উক্ত সন্মেলনে পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তুষন চাকমা'র সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা কমিটি'র ভারপ্রাপ্ত সভাপতি অন্তর চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মহালছড়ি উপজেলা থানা কমিটি'র সভাপতি নীল রঞ্জন চাকমা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি বিজয় চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মহালছড়ি থানা কমিটি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাস চাকমা, সাংগঠনিক সম্পাদক, পিসিপি, মহালছড়ি থানা কমিটি, মায়া চৌধুরী, আহ্বায়ক, হিল উইমেন্স ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি, সুভাষ চাকমা, সহ-সাধারণ সম্পাদক, পিসিপি কেন্দ্রীয় কমিটি, এল্টন চাকমা, সাধারণ সম্পাদক, পিসিপি কেন্দ্রীয় কমিটি, রিটেন চাকমা, সভাপতি, যুব সমিতি, মহালছড়ি থানা কমিটি।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার নব গঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা স্থান পেয়েছে তারা হলেন সভাপতি পদে অন্তর চাকমা, সাধারণ সম্পাদক পদে বিভাস চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে টুকিন চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ  মহালছড়ি সরকারি কলেজ শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন সভাপতি পদে আপু চাকমা, সাধারণ সম্পাদক পদে সৈকত চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে যুক্তি চাকমা। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ধনঞ্জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক, পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ১৩ তম থানা ও ৮ম কলেজ শাখার যৌথ সন্মেলন

উত্তম চাকমা, মহালছড়িঃ "জুম্ম স্বার্থ পরিপন্থী ও পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী , সকল প্রক্রিয়াশীল অপশক্তির বিরুদ্ধে ছাত্র সমাজ  ঐক্য...