মহালছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মহালছড়িঃ খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে এক আনন্দ র‍্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


উক্ত আলোচনা সভায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ'র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও উপজেলা আওয়ামিলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...