মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 


মোঃ কাউসারুল ইসলাম:

"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে, উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলে প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন নারী সমিতির সদস্য ও উদ্যোক্তাগণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর -কিশোরী শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল।

নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...