খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কতৃক মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় উদ্বোধন ও অনুদান বিতরণ

 


খাগড়াছড়ির মহালছড়িতে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় অনুদান প্রদান করা হয়েছে। 

০১ আগস্ট বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জোন কমান্ডার, মহালছড়ি জোন, মংসুই প্রু চৌধুরী অপু, চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি সহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

শান্তি সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের দিকনির্দেশনা, খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি জোনের উদ্যোগে 'মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের' উদ্বোধন ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...