মহালছড়ি উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

 


দীপক সেন, মহালছড়ি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রকৌশল অফিসের আয়োজনে ৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার চৌংড়াছড়ি সরকারী প্রাইমারী স্কুলে এই কর্মসূচী পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে এ দিন উক্ত স্কুলের শিক্ষার্থীদের অংশ স্কুল এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার্থে হাতধোয়ার সঠিক নিয়ম ও পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হয় সব শেষে এক আলোচনা সভা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তার সভাপতিত্বের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত স্কুলের হল রুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আলোচক-বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি, উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলী। আলোচনা সভায় বক্তারা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোগ বালাই মুক্ত স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও পরিবার পরিজনদের এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় হাতধোয়ায় গুরুত্ব সর্ম্পকে গুরুত্বপূর্ণ উপদেশ ও পরামর্শ দেন। 

উক্ত হাত দিবসের সকল কর্মসূচীর পূর্ণ সহযোগিতা করা এবং অবহেলিত এলাকার এ ধরণের একটি স্কুলকে বেছে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকা সমাজ সচেতন মহল ও গণমাধ্যম ব্যক্তিবৃন্দ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...