খাগড়াছড়ি সহ তিন জেলায় ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বৃষ্টির কারণে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৮ আগষ্ট মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকবে।

0 মন্তব্যসমূহ