খাগড়াছড়ি জেলার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রার্থীগণের
নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১। পদের নামঃ পেশ ইমাম
পদের সংখ্যাঃ- ১ জন
মাসিক সম্মানীঃ- ১৫০০০৳
যোগ্যতাঃ- (ক) দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রী/দাওরায়ে হাদীস পাস। কোন প্রতিষ্ঠানে খতিব মুফকি বা মুহাদ্দিস। হিসেবে ০৫(পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত হাফেজ-ই- কোরআান অগ্রাধিকার পাবেন।
(গ) আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২। মুয়াজ্জিন
পদ সংখ্যা- ১ জন
সম্মানিঃ- ১০,০০০
যোগ্যতাঃ- (ক) দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের ক্বওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ৩(তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কতৃক সনদ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩। খাদিম
পদের সংখ্যাঃ- ২ জন
বেতনঃ- ৭৫০০/-
যোগ্যতাঃ- (ক) দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের ক্বওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী।
(খ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদিম হিসেবে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শর্তাবলিঃ-
১।প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনপত্রে প্রার্থীকে (ক) নাম (খ) পিতার নাম (গ) স্থায়ী ঠিকানা (ঘ) বর্তমান ঠিকানা (ঙ) জন্ম তারিখ (চ) জাতীয়তা (ছ) শিক্ষাগত যোগ্যতা এবং (জ) অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্ব-হস্তে সাদা কাগজে আবেদন করতে হবে।
৩। আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে।
(ক) পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।
(খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ০৩(তিন) কপি
(গ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
(ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
(ঙ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।
৪। আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, সদর, খাগড়াছড়ি বরাবর আগামী ৪ ডিসেম্বর ২০১২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিজনিত ও বিলম্বে বাতিল বলে গণ্য হবে। খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে।
৫। বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অবহিত করা হবে।
৬। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৭। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। কোন তথ্য গোপন করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে বিষয়টি প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে বিবেচিত হবে।
৯। যেকোন প্রকার তদবীর/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা ১০। নিয়োজিত প্রার্থীগণকে শারীরিক সুস্থতা সম্পর্কে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।
১১। আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞান্তির যেকোন অংশে পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
যোগাযোগঃ-
উপজেলা নির্বাহী অফিসার
সভাপতি উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি E-mailঃ-unokcharisadar@gmail.com
খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি


0 মন্তব্যসমূহ