গুইমারাতে সেনাবাহীনির মানবতার বাজার ৫ শতাধিক অসহায় মানুষ পেল ঈদ উপহার

মোঃ আবদুল আলী।। গুইমারা।।

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৫শতাধিক অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে মানবিক সহয়তা হিসাবে  খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। 

১৯ মার্চ বুধবার  সকালে  রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। বিভিন্ন স্টলে পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা পন্য নিজের প্রয়োজন মত ব্যাগ ভর্তি করে নিয়ে যান পাহাড়ি-বাঙালি অসহায় পরিবারগুলো। 

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্ত প্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...