মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন


খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে তার নিজ গ্রাম শান্তি পাড়ায় তার আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে তার দাহ্যক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সময় তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় পরিবার, বেসরকারী শিক্ষক সমিতি, শিক্ষক-কর্মচারী, সাবেক ছাত্র- ছাত্রী প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত শত শত শুভাকাঙ্ক্ষী। 

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় 

তিনি চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি পাথর জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে,  জামাই, নাতনি ও স্ত্রীসহ অসংখ্যা শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...