ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৭টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা হয়েছে।


৬। বয়স (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০১২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে)
ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রের সর্বোচ্চ ৩২ বছর।
৭। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় • ১৬/০২/২০২৩ তারিখঃ- ১৩/০২/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা। রাত ১১.৫৯ টা।
৯। আবেদন ফি । অফেরতযোগ্য টাকা ২০০/- (টাকা দুইশত মাত্র)। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) 'রকেট' এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

১০। আবেদন পদ্ধতি :
ক. Online Registration: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
খ. CV ID Number : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে (একজন প্রার্থীর বিপরীতে একের অধিক CV তৈরি করা যাবে না)।
গ. প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।
ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানাঃ প্রার্থীর বর্তমান বলবানের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ।
চ. ছবি (Photo); ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ৬০০x৬০০ pixel & file size 100 KB এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং Informal ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ।
ছ. স্বাক্ষর (Signature): নির্ধারিত স্থানে ৩০০xro pixel 5 file size 60 KB এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর Scan করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
জ. অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ। পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ঝ. বিদেশি ডিগ্রিধারী প্রার্থী: প্রার্থী 'O' Level ও 'A' Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণী/ বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
ঞ. প্রতিষ্ঠান পছন্দক্রম Online আবেদনে প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দক্রম
নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে
শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন যোগ্য নয়।
ট. Application Fee Payment পদ্ধতি: আবেদন ফি'র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment. bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) রকেট' এর Prepaid payment পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে। Prepaid payment পদ্ধতিঃ রকেট অ্যাপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা ৪৯৯ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, fন CV ID Number এর ১ম অংশ ( হাইফেনের (-) আগের অংশ], ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
ঠ. Verify Payment প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment নাইটের নির্দিষ্ট ফিডে বসিয়ে Payment Verify [ম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit Card
ডাউনলোড করতে পারবে না। Tracking Page সংগ্রহ : Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page| প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।
ড. Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে
পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
১১। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
১২। প্রার্থীদেরকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৩। প্রার্থীদেরকে Online আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। তাছাড়া, মৌখিক
পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।
১৪। চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উ অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে।
১৫। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৬। সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের নিজস্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। মূল Job ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।