পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

 


পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার ( ২১ মার্চ)  বিকাল পাঁচটা থেকে পানছড়ি সিনিয়র মাদ্রাসা মাঠে উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

এসময় বক্তারা সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন  ফ্যাসিবাদ, বিচার  বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সুন্দর দূর্নীতিমুক্ত  বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান। 

বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাহাড়ি বাঙালী সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...