মহালছড়ি উপজেলায় “তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান” উপলক্ষে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা

 


দীপক সেন:

এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্যের আলোকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় “তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে পুরুষ্কার বিতরণী ও এক গুরুত্ব জমজমাট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৯ ফেব্রুয়ারী বুধবার মহালছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজ তথা তরুনরাই আগামী দিনের ভবিষ্যত ও দেশ গড়ার কারিগর এবং তাঁরাই পারবেন তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে, কাজে লাগিয়ে, বৈষম্যহীন সুখি-সমৃদ্ধশালী সুন্দর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করতে।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমার সঞ্চালনায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা

নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান খান (শাওন), উপজেলা সহকারী ভূমি কমিশনার মো: সালেহ্ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।


সভায় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক দীপক সেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: সামশুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো: সুমন মিয়া ও অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সভায় বিভিন্ন সমিতি ও সংগঠণের যুবক-যুবতী, তরুণ-তরুণী ও

বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং এলাকার আগ্রহী গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...