ডেস্ক নিউজঃ ৪৫ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
বরাবরের মত এবারও অলনাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে।
এবার বিসিএস সাধারণ ক্যাডারে বিভিন্ন পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১২৩৯ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) সরকারি কলেজ সমুহে ৪৩৭ জন, বিসিএস কারিগরি শিক্ষায় ১০৯ জন সহ মোট ২৩০৯ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ৯ম গ্রেডের নন ক্যাডার পদে ৫০৫ জন, ১০ম গ্রেডের নন ক্যাডার ৬০ জন, ১১-১২ তম গ্রেডের ৪৫৭ জন সহ মোট ১০২২ জন নিয়োগ দেওয়া হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২২ ইং সকাল ১০ টা এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২২ ইং সন্ধ্যা ৬ টায়।
প্রার্থীদের এই লিংকে ( http://bpsc.teletalk.com.bd) ক্লিক করে আবেদন করতে হবে।
পূর্ণাঙ্গ সার্কুলার পেতে নিচের লিংকে ক্লিক করুন।
এইখানে ক্লিক করুন

0 মন্তব্যসমূহ