বিএম.বাশারঃ- খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানবতা কল্যাণে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন।
২ ডিসেম্বর সোমবার পার্বত্য চট্টগ্রামের ২৭তম শান্তি চুক্তি স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পাহাড়ি বাঙ্গালীদের মাঝে শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের মাঠে ঢেউটিন, খেলাধূলা সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শীতের কম্বল, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ অর্থসহ ৪৫০ জন সুবিধাভোগী এবং ৫২৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার রাইসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি সহ রিজিয়ন ও জোনের অন্যান্য অফিসার্সবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দল মত নির্বিশেষে একে অপরের প্রতি খেয়াল রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ