উত্তম চাকমা, প্রতিনিধিঃ
ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা- বাবার মুখ উজ্জ্বল করেছেন মনাটেক গ্রামের মেধাবী ছাত্র বিত্ত খীসা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন । খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের গাইন্ধ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র বিত্ত খীসা। সম্প্রতি প্রকাশিত ফলাফলে" বিত্ত খীসা,, ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বিদ্যালয়ে পরিবার ও মনাটেক গ্রামের এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আরও বলেন মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে "ট্যালেন্টপুল বৃত্তি" পেয়ে মা- বাবাসহ এলাকার মুখ উজ্জ্বল করেছেন। মেধাবী ছাত্র বিত্ত খীসার পিতা" অতুল খীসা, বলেন ছেলে বৃত্তি পেয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা খুশি হয়েছি। আমরা মধ্য আয়ের মানুষ অনেক কষ্ট করে ছেলেকে লেখা-পড়া শেখাচ্ছি। ভবিষ্যৎ আরও ভালো রেজাল্ট করতে পারে আমার ছেলে বিত্ত খীসাকে দোয়া ও আর্শীবাদ করবেন ভবিষ্যতে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশময় চাকমা বলেন মনাটেক গ্রামের কৃতী সন্তান "বিত্ত খীসা, "বিত্ত খুবই মেধাবী ও পরিশ্রমী। তার এই সাফল্যে আমরা গর্বিত। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা-বাবা ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করায় মনাটেক গাইন্ধ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

0 মন্তব্যসমূহ