বৌদ্ধ ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাস শুরু এ-উপলক্ষ্যে মিলনপুর বনবিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত

 


উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহারে বৌদ্ধধর্মীয় ভাবগাম্ভীরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র শুভ “আষাঢ়ী পূর্ণিমা। 

২৯শে জুলাই (বুধবার) ভোর হতে মিলনপুর বনবিহারে অবস্থানরত ভিক্ষু ও শ্রামনদের ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে বিহার পরিচালনা কমিটি, উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীবৃন্দ আয়োজনে  সকালে বৌদ্ধ পতাকা উত্তোলনে মধ্য দিয়ে শুরু হয় শুভ আষাঢ়ীপূর্ণিমা। 

পুর্ণানুষ্ঠানে অপু চাকমা সঞ্চলনায়- ত্রিশরন প্রার্থনা, পঞ্চশীল ও অষ্ট শীল প্রার্থনা করেন -সুশময় চাকমা,অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিহার অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য মহাথের ভিক্ষুর স্বশিষ্য উপস্থিতি অনুষ্ঠানে বুদ্ধপুজা, সিবলী পুজা,উপগুপ্ত পুজা,পিন্ড দান, হাজার প্রদীপদান,  আকাশ প্রদীপ দান,  অষ্টপরিষ্কার দান, সংঘদান এবং ভিক্ষসংঘকে "ত্রৈমাসিক বর্ষাবাসের,,  চীবর দানসহ নানাবিধ দান করা হয়। 

পরিচালনা কমিটি অপু চাকমা বলেন বৌদ্ধ ধর্মালম্বীরা এই দিনে বৌদ্ধ মন্দিরে গিয়ে সমবেত হয়ে  বুদ্ধের সামনে ফুলপুজা ও মোমবাতি জ্বালিয়ে  প্রর্থনা করেন এবং অষ্টশীল পালন ও উপোস থাকেন এবং বিশ্বের সকল প্রাণী সুখী হোক এই মঙ্গল কামনা  প্রার্থনা করেন। 

বিহার অধ্যক্ষ শ্রাদ্বেয় শ্রদ্ধাতিষ্য মহাথেরো ভিক্ষু ধর্মদেশনা বলেন এই পবিত্র শুভআষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধধর্মালম্বীদের তাৎপর্যময় পুণ্যতিথি। বগবান বুদ্ধের নিয়ম নীতি অনুসারে যে ভিক্ষু মন্দিরে অবস্থান করবে সেই মন্দিরে  তিন মাস পয়ন্ত থাকতে হবে। এবং তথাগত বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাবলি পূর্ণিমাকে কেন্দ্র করে।

 ১। সিদ্ধার্থ গৌতম মানবকুলে জন্ম নেওয়ার জন্য তাঁর মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন।

 ২। মানবজাতিকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাতে ২৯ বছর বয়সে রাজসুখ ত্যাগ করে গৃহত্যাগ করেন।

৩। সারনাথের মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথমবারের মতো 'ধর্মচক্র প্রবর্তন সূত্র' দেশনা করেন।

৪। শ্রাবস্তীতে তীর্থিকদের দর্প চূর্ণ করে আধ্যাত্মিক/অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন।

৫। তুষিত স্বর্গে গিয়ে পরলোকগত মাকে কৃতজ্ঞতাস্বরূপ পবিত্র অভিধর্ম ধর্মদেশনা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...