মহালছড়ি মধ্যে আদম গ্রামে দিনব্যাপি সার্বজনীন মহাসংঘদান ও পূণ্যানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির জেলার মহালছড়ির ২নং মুবাছড়ি ইউনিয়নের মধ্যে আদাম গ্রামে দিনব্যাপি সার্বজনীন মহাসংঘদান পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 

৮ নভেম্বর শুক্রবার মধ্যে আদাম গ্রামের এলাকাবাসীর উদ্যোগে  দেব-মানব তথা বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় ও এলাকায় সুখ - শান্তি, সমৃদ্ধি উন্নতি, শ্রীবৃদ্ধি -স্হিতি কল্পে সকল প্রকার মারের অন্তরায় - উপদ্রব হতে পরিত্রাণ  লাভের আশায় দিন ব্যাপি সার্বজনীন মহাসংঘদান ও পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

উক্ত মহতি পূণ্যানুষ্ঠানে  সভাপতিত্ব করেন হিতোসি চাকমা ও সুফল চাকমা। সকাল ও দুপুর পর্বে পূণ্যানুষ্ঠানে ত্রিশরণ প্রার্থনা করেন সুপ্রকাশ চাকমা। পূণ্যানুষ্ঠানে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিষ্কার দান,  বুদ্ধমূত্তি দান,সংঘদান, ত্রিপিটক দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান এবং নানান পানীয় দানসহ পিন্ড দান করা হয়। পূণ্যানুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে  আগত ২০ জন ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।  রাঙ্গামাটি রাজবন বিহার থেকে সত্যপ্রেম ভিক্ষু, মনাটেক বনবিহার থেকে আর্যদীপ ভিক্ষু, মুবাছড়ি বনবিহার - সুমনাতিষ্য ভিক্ষু, মিলনপুর বনবিহার -- শ্রদ্ধাতিষ্য ভিক্ষু,  জ্ঞানোদয় বনবিহার --সুমঙ্গল ভিক্ষু ও ইট ছড়ি বনবিহরের বিমলানন্দ ভিক্ষু বুদ্ধের বানী ও স্বধর্ম দেশনা সুত্রপাত প্রদান করেন। উক্ত মহা পূণ্যানুষ্ঠানে হাজার হাজার দায়ক - দায়িকা ও পূণ্যর্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...