দ্বিতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদরে মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সোমবার (১৬ জানুয়ারি) সকালের গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাগড়াছড়ি জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজীম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. শাহজালাল, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি রিজিয়নের ক্যাপ্টেন সালমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, বিশিষ্ট ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা, মো: সেলিমসহ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি নেতৃবৃন্দ, মুসলিবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। জেলা সদরে শালবন এলাকায় ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ।

মডেল এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা। খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক এ কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এছাড়া লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা।

ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এ মডেল মসজিদে একসঙ্গে ৯শত মুসলি­ নামাজ আদায় করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...