মহালছড়িঃ খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাহাড়তলী শান্তি নিকেতন বন বিহারের আয়োজনে ২য় বারের মত মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রজ্বলনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ ডিসেম্বর দুপুর ৩ ঘটিকায় বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদীপ প্রজ্বলনের সমাপনী অনুষ্ঠানে উক্ত বিহারের অধ্যক্ষ সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও উক্ত বন বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিক্ষু সংঘের উদ্দেশ্য বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, আকাশ বাতি দান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান করা হয়। এছাড়াও উপস্থিত ভিক্ষুসংঘের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করা হয়।



0 মন্তব্যসমূহ