শিক্ষা ডেস্কঃ সরকারি মাধ্যমিক স্কুলের লটারির রেজাল্ট প্রকাশিত হবে আজ। আজ দুপুর ২ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি'র উপস্থিতিতে লটারির প্রক্রিয়া শুরু হবে।
লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল। বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। ।
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এছাড়াও টেলিটকের মাধ্যমে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
টেলিটকের মাধ্যমে যেভাবে দেখা যাবে- মোবাইলের মাধ্যমে - GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

0 মন্তব্যসমূহ