বান্দরবান জেলার রোয়াংছড়ি কলেজ-এ নিয়োগ বিজ্ঞপ্তি


বান্দরবান জেলার রোয়াংছড়ি কলেজ-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পরিচালিত বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি কলেজ এ প্রভাষক (ইংরেজি, সহকারী গ্রন্থাগারিক এবং নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করা হবেঃ



আবেদনের শর্তাবলি :

১। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিক বা জাতীয়তা সনদপত্র, সদ্য তোলা ৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবিসহ সকল সনদপত্রে (১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি) মোবাইল নাম্বারসহ যে কোন সোনালি ব্যাংক লিঃ শাখা হতে সভাপতি, রোয়াংছড়ি কলেজ বরাবরে ১নং পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ২নং পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা এবং ৩নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দাখিল করতে হবে।

২। আবেদন প্রেরণের মাধ্যম ডাকযোগে/সরাসরি প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ বক্স-এ জমা প্রদান করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় তারিখ : মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং কোন প্রকার টি.এ-ডি.এ দেওয়া হবে না। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৮/১২/২০২২ খ্রিঃ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা- বাবার মুখ উজ্জ্বল করেছে মনাটেক গ্রামের মেধাবী ছাত্র বিত্ত খীসা

উত্তম চাকমা, প্রতিনিধিঃ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা- বাবার মুখ উজ্জ্বল করেছেন মনাটেক গ্রামের মেধাবী ছাত্র বিত্ত খীসা, প্রাথমিক শিক্ষা অধি...