২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ সম্পর্কে সর্বশেষ তথ্য

 


শিক্ষা ডেস্কঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

১১ ডিসেম্বর রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১৮ ডিসেম্বর থেকে এবং ফরম পূরণ সম্পন্ন করতে হবে আগামী ৪ জানুয়ারির মধ্যে। ফি জমা দিতে হবে ৫ জানুয়ারির মধ্যে। 

ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে দুই হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে দুই হাজার ২০ টাকা করে জমা দিতে হবে। 

বিলম্ব ফি জমা দিয়ে আগামী ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে। বিলম্ব ফি ধরা হয়েছে ১০০ টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...