ইসরাইলি হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 


আবদুল আলী, গুইমারা:

ফিলিস্তিনের গাজায় ইজরায়েল গণহত্যা মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও নৃশংস হত্যাকান্ড এবং নির্মমতার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্র দলের উদ্যোগে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার  সকাল ১১টায় গুইমারা উপজেলা বিএনপির অফিস হতে মিছিলের মাধ্যমে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গুইমারা সরকারি  মডেল হাই স্কুল এর সামনে মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা কালো পতাকায় মূখ বেধে ক্ষোভ প্রকাশ করে।ইসরায়েলের পণ্য বর্জন ও ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে গুইমারা  উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করে গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার দাবী জানান । অন্য বক্তারা  বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...