দীপক সেন, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে স্থানীয় খসায়দের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট লাইভ ষ্টক” স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা এলাকার পেশাদার ও অপেশাদার খসায়দের নিয়ে খাদ্য নিরাপত্তায় ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
০২ ডিসেম্বর মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ হল রুমে মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ মঈনুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত কর্মশালায় এলাকার সকল পেশাদার ও অপেশাদার খসায়গণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

0 মন্তব্যসমূহ