খাগড়াছড়ি জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অনুদান বিতরণ

 

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :

"জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি" শ্লোগানে সদর সেনা জোনের উদ্যোগ শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। 

৫ অক্টোবর (শনিবার) সকালে খাগড়াছড়ি  সেনা সদর জোনে এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি উপস্থিত ছিলেন। 

বিতরণকালে জোন অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেন, সম্প্রীতির পার্বত্য খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াস এতে এই আয়োজন। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর দেশ গড়তে আহবান জানান। 

এসময় তিনি আরো বলেন,দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোন কারন নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ।

এ সময় ১৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সহ জোনের উপ-অধিনায়ক সিদ্দীকুল ইসলাম,এ্যাডজুটেন্ট এসএম এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...