দীপক সেন, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় উপস্থিত থেকে সভার আনুষ্ঠানিকতা ও শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে অভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি কামনা ও তাঁদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং তাঁদের পরিবারের দু:খ-দুদর্শা লাঘবে পদক্ষেপ গ্রহণসহ অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান ও অন্যান্য ভুক্তভোগী ছাত্ররা, উপজেলা ইউনিয়ন পরিষদগুলির চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, এনএসআই মহালছড়ি প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি, কৃষি অফিসারসহ অন্যান্য বক্তারা। স্মরণ সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধি উপস্থিত না থাকালেও অধিকাংশ কর্মকর্তা এবং প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি, যুব রেডক্রীসেন্ট প্রতিনিধি প্রসঙ্গত উল্লেখ যে, মহালছড়ি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রের বা জেলা কমিটি অনুমোদিত কোন কমিটি আছে কিনা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের জানা নাই। যা স্মরণ সভায় বিএনপি সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি তাঁদের বক্তব্যে তুলে ধরেন।

0 মন্তব্যসমূহ