মহালছড়িতে প্রবাসীদের অর্থায়নে ও পার্বত্য ভিক্ষু সংঘের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

 

নিজস্ব প্রতিবেদকঃ

খাগড়াছড়ির  মহালছড়িতে আদিবাসী প্রবাসীদের অর্থায়নে ও পার্বত্য ভিক্ষু সংঘের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার আমেরিকায় অবস্থানরত বাংলাদেশের আদিবাসী প্রবাসীদের অর্থায়নে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ মহালছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় উক্ত খাদ্য সামগ্রী সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। 

এই সময় মহালছড়ি উপজেলায় জামতলা, পাকুজ্জ্যাছড়ি, পশ্চিম কেয়াংঘাট, বদানালা, লেমুছড়ি ও নতুন পাড়া এলাকার বন্যায় কবলিত প্রায় ৯০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে চাউল-১০কেজি, আলু-১কেজি, পেঁয়াজ- ৫০০গ্রাম, তেল- ৫০০গ্রাম এবং প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়।

দুঃসময়ে মহৎ কাজে এগিয়ে আসায় বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম থেকে আমেরিকায় অবস্থানরত সকল আদিবাসী রেমিট্যান্স মানবিক যোদ্ধাদের পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ মহালছড়ি উপজেলা শাখার পক্ষ হতে আশীর্বাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। জাতির দুঃসময়ে আগামীতেও সংকট নিরসনের জন্য আদিবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক সহযোগিতাও প্রত্যাশা করেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...