মহালছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম সুসম্পন্ন হয়েছে


দীপক সেন, মহালছড়িঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তিন জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুইজনসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম সুসম্পন্ন হয়েছে। 

৫ মে রবিবার মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ রাজু আহাম্মদ মনোনয়ন পত্র জমাদানকারী সকলপ্রার্থী ও তাঁদের সমর্থক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে উক্ত বাছাই কার্যক্রম সুসম্পন্ন করেন। 

এ সময় সকল মনোনয়ন পত্র এবং প্রার্থী তার স্বপক্ষে দাখিলকৃত সমুদয় কাগজপত্র সঠিক এবং প্রার্থীদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় সকল মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা যায় উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, নিল রঞ্জন চাকমা ও কংজরী মার্মা, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন এবং মহালছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী এবং প্রাক্তন মহিলা মেম্বার জাহানারা বেগমসহ সকল প্রার্থীদের মনোনয়ন পত্রই বৈধতা পেয়েছে। 

মনোয়ন পত্র বাছাই পর্ব শেষে মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ রাজু আহাম্মদ  সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন এবং নির্বাচনী পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁকে পূর্ণ সহযোগিতা করেন উপজেলা নির্বাচন অফিসার সহ নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...