বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন ক্যাটাগরির ৫৮ (আটান্ন)টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি



বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বভুক্ত পদে নিম্নবর্ণিত শর্তে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।


১। পদের নামঃ আপার ডিডিশন এসিস্ট্যান্ট 

বেতনস্কেল: টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)

পদ সংখ্যাঃ- ০১

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতাঃ 

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ 

খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

২। একাউনটেন্ট 

বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০৳ (গ্রেড-১৩)

পদ সংখ্যঃ ০২ (দুই)

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের , ডিগ্রি এবং

খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা। 

৩। স্টোর কিপার 

পদ সংখ্যাঃ- ১ জন

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০৳ (গ্রেড-১৪)

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে , অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা।  

যে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ 

৪। অডিট এসিস্ট্যান্ট 

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০৳ (গ্রেড-১৪)

পদ সংখ্যাঃ- ১ জন

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২(দুই) বৎসরের চাকরির

৫। সার্ভেয়ার

বেতনস্কেল: টাকা ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)

পদ সংখ্যাঃ ২ জন

যোগ্যতাঃ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সার্ভে ডিপ্লোমা।

১, ২, ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে  আবেদনের বয়সসীমা ৩০ বছর এবং মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে পারবে। 

তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৬। লিফট অপারেটর

বেতনস্কেল: টাকা ৯০০০-২১৮০০৳(গ্রেড-১৭)

পদ সংখ্যাঃ ০১ জন

যোগ্যতাঃ- (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

৭। এ্যমোনিয়া প্রিন্ট অপারেটর

বেতনস্কেল: টাকা ৯০০০-২১৮০০৳(গ্রেড-১৭)

পদ সংখ্যাঃ ০১ জন

যোগ্যতাঃ- (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং 

(খ) এ্যামোনিয়া প্রিন্ট মেশিন পরিচালনায় অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

৮। প্রসেস সার্ভার 

বেতনস্কেল: টাকা ৮৮০০ - ২১৩১০ (গ্রেড-১৮)

পদ সংখ্যাঃ- ০১ জন

যোগ্যতাঃ- (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং 

(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।

৯। অফিস সহায়ক

বেতনস্কেল: টাকা ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)

পদ সংখ্যাঃ- ৪৮ জন

যোগ্যতাঃ- (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পারবেন। (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 ৬, ৭, ৮ ও ৯ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর এবং ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, লালমনিরহাট, পিরোজপুর ও হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে পারবে।

তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


আবেদনের শর্ত ও নিয়মাবলী:

০১. ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; 

০২. মাননীয় সুপ্রীম কোর্টের আপীল বিভাগের দায়েরকৃত সিভিল আপীল নং ৪৬0 / 2017 ( সিভিল রিভিউ পিটিশন-১৮১/২০১৮) এর রায় অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পে কর্মরতদের বয়স শিথিল যোগ্য। তবে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পের নিয়োগপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। 

০৩. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

০৪. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে; 

০৫. আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে e-Recruitment Menu অথবা https://eservice.bba.gov.bd/recruitment/ এর মাধ্যমে আগামী ১৫ নভেম্বর ২০২২ তারিখ সকাল ০৯.০০ টা থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর ২০২২

তারিখ বিকাল ০৪.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন;

০৬. আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড

করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb এর মধ্যে হতে হবে;





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...