পানছড়িতে এক টাকার মানবিক পরিবার'র ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন

 


স্টাফ রিপোর্টার,  খাগড়াছড়ি  : 

জেলার পানছড়িতে মানবিক সংগঠন "এক টাকার মানবিক পরিবারের উদ্যোগ ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১৭ মার্চ (সোমবার)  বাদ আছর হতে উপজেলা অডিটোরিয়ামে মোঃ শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন । 

এ সময় মোঃ আরিফ হোসেনকে আহবায়ক এবং আরাফাত ভূইয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়। উক্ত কমিটি আগামি ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নতুন কমিটির নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

অন্যান্যদের মাঝে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাকিব হাসান, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি,  আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ সহ এক টাকার মানবিক পরিবারের  সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...