দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 


রিপন ওঝা, মহালছড়িঃ- খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা কৃষকলীগের আয়োজনে বিএনপি কতৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ  সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক রিপন ওঝার সঞ্চালনায় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল ও সমাবেশে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়ার স্লোগানে বিক্ষোভ মিছিল মুখরিত হয়ে ওঠে এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার, গণতন্ত্রের সরকার বারবার দরকার, শিক্ষাবান্ধব সরকার বারবার দরকার,  উন্নয়নের সরকার বারবার দরকার তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সমুচিত জবাব দিতে উপজেলা আওয়ামী লীগের নির্দেশে সকল সহযোগী ও অঙ্গ সংগঠন রাজপথে রয়েছে এবং থাকবে। 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি জামাত কোনভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা ১০ ডিসেম্বর মহাসমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। ১০ ডিসেম্বর তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না। মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মাঠে থেকে কঠোরতম উচিত জবাব দিতে সর্বদা মাঠে থাকার আহ্বান জানান তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা- বাবার মুখ উজ্জ্বল করেছে মনাটেক গ্রামের মেধাবী ছাত্র বিত্ত খীসা

উত্তম চাকমা, প্রতিনিধিঃ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা- বাবার মুখ উজ্জ্বল করেছেন মনাটেক গ্রামের মেধাবী ছাত্র বিত্ত খীসা, প্রাথমিক শিক্ষা অধি...