মহালছড়ি সেনা জোনের উদ্যোগে যাত্রী ছাউনি পুনঃনির্মাণ- স্থানীয় পথচারীদের স্বস্থির হাসি


ডেস্ক নিউজঃ খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের আওতাধীন সাতঘড়িয়ায় চেঙ্গি নদীর পাড়ে অবস্থিত যাত্রী ছাউনিটি পুনঃনির্মান করা হয়েছে। এই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযোগী ছিল। পাহাড়ি-বাঙালি পথচারীদের ভোগান্তির কথা বিবেচনা করে মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যাত্রী ছাউনিটি সম্পূর্ণ ভেঙে পুন:নির্মাণ করে দেওয়া হয়েছে।

২০ নভেম্বর (রবিবার) সকাল ১১ টার দিকে এলাকাবাসীর উপস্থিতিতে যাত্রী ছাউনিটি উদ্বোধন করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।



মহালছড়ি সেনা জোনের এরূপ মহতী উদ্যোগে স্থানীয় পাহাড়ী ও বাঙালি পথচারীরা বলেন, আমরা যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছি, মহালছড়ি সেনা জোন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।  স্থানীয় প্রবীণ কারবারি চিরজীবন চাকমা বলেন, সুখে-দুঃখে মহালছড়ি জোনকে সব সময় পাশে পেয়েছি আমরা।

 


মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন, মহালছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মহালছড়ি জোনের পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বর্তমানে যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রয়েছে তা বজায় রাখার জন্য আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...