মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মুবাছড়ি শাপলা সংঘ ক্লাব


।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।

জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিনগুলো সম্ভবনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের শাপলা সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত দেশের বিভিন্ন মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  অংগ্যজাই মারমা,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা উপ-পরিচালক  প্রধান উপদেষ্টা কার্যালয়।

বিশেষ অতিথি মহালছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, থুইহলাঅং কার্ব্বারী,মহালছড়ি উপজেলা পরিষদ, সভাপতিত্বে করেন ঃআনুমং মারমা,  সিঙ্গিনাল শাপলা সংঘ ক্লাব,মহালছড়ি । 

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অংগ্যজাই মারমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দশবছর পর হয়তো বা তোমরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উন্নত ও কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা মহালছড়ি উপজেলা মুবাছড়ি ইউনিয়নকে পরিচয় তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন, বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। মহান সৃষ্টিকর্তা তোমাদের সহায় হউক। 

প্রসঙ্গত বিভিন্ন  বিশ্ববিদ্যালয় মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের যথাক্রমে ৪জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন তারা হলেন:

অংসুইনু মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ( ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশন, ম্রাচিংউ মারমা রাংঙ্গামাটি মেডিকেল কলেজ, উখেচিং মারমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (পালি) এবং অংক্রাচিং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়(শিক্ষা ও গবেষণা)। মোট ৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদালয়ের সিনিয়র শিক্ষক আলোক কৃষ্ণ চাকমার দাহ্যক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নের শান্তিপাড়া নিবাসী ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোক কৃষ্ণ চাকমা'র  দাহ্যক্রিয়া অনুষ্ঠা...